ছবি: সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক। এরপর দেখা করতে গিয়ে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন কিশোরীর মা।
অভিযুক্ত যুবক রাজু গাজী সখিপুর থানার চারভাগা শনিকান্দি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে ইমুতে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২১ সেপ্টেম্বর ওই সম্পর্কের সূত্র ধরে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় রাজুর সঙ্গে দেখা করতে যায় কিশোরী। সেখানে যাওয়ার পর তাকে জোর করে মোটরসাইকেলে তুলে সখিপুরে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, সেখানে কিশোরীকে একদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আবাসিক হোটেলে আটকে রেখে আরও একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কিশোরীর মা।
পরে বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে কিশোরীকে এলাকায় ফিরিয়ে আনা হয়। এরপর একটি সড়কের পাশে তাকে ফেলে রেখে রাজু পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়েতে রাজি হননি বলে অভিযোগ পরিবারের।
এ ছাড়া মামলা করলে বা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরীকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তার স্বজনেরা।
পরিবারের ভাষ্য, আইনি সহায়তার জন্য থানায় গেলে তাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে গত ২২ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।
অভিযুক্ত রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News