ছবি: সংগৃহীত
ফ্রি-কিকে আরও একবার দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অসাধারণ গোলও শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি। কলম্বাস ক্রুর কাছে ম্যাচটি হেরে মাঠ ছাড়তে হয়েছে মেসির দলকে।
মেজর লিগ সকারের ম্যাচে স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে ফ্রি-কিক থেকে গোলটি করেন মেসি। সবাই যখন তাঁর কাছ থেকে সতীর্থদের উদ্দেশে ক্রস আশা করছিলেন, তখন বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠান গোলের ওপরের ডান কোণে।
মেসির নেওয়া শটটি এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না। বল জালে জড়ানোর আগে পোস্টের পাশের নেট ছুঁয়ে যায়। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩১।
এর মধ্যে ফ্রি-কিক থেকে মেসির গোল ৭৬টি। এই গোলের ফলে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে চলে এসেছেন তিনি। সর্বোচ্চ ৭৮টি ফ্রি-কিক গোল নিয়ে রেকর্ডটি ধরে রেখেছেন ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা।
ফ্রি-কিক থেকে গোলের তালিকায় মেসির আগে রয়েছেন মার্সেলিনহো কারিওকা ও জাইর রোসা পিন্টো। মেসির পেছনে রয়েছেন রবার্তো দিনামিতে, জুনিনহো পারনামবুকানো, মার্কোস আসুনসাও, সিনিশা মিহাইলোভিচ, হোর্হে আরাভেনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।
তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি গোল করলেও দলীয় ফল মেসির পক্ষে যায়নি। কলম্বাসের বিপক্ষে ম্যাচে হারের পাশাপাশি প্রথমার্ধ শেষ হওয়ার আগেই উরুগুয়ের সান্তিয়াগো রদ্রিগেসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান মিয়ামির অধিনায়ক।
জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও মেসিকে ঘিরে আলোচনা চলছে। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বিদায় নেওয়ার কথা রয়েছে তাঁর।
তবে ক্লাব ফুটবলে এখনো মেসির সামনে সময় রয়েছে। ইন্টার মিয়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। ফলে ফ্রি-কিক থেকে সর্বকালের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগও থাকছে তাঁর সামনে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News