নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :
Publish : 07:54 AM, 28 September 2026.
Digital Solutions Ltd

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

Publish : 07:54 AM, 28 September 2026.
নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

ছবি: সংগৃহীত

প্রতিনিধি মো সিরাজুল ইসলাম সজল :

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি ডেঙ্গু প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নলছিটি পৌর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ প্রচারণা পরিচালনা করা হয়। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর উদ্যোগে কর্মসূচিটি পরিচালিত হয়।

প্রচারণাকালে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বিশেষ করে ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে সতর্ক করা হয়।

এ সময় প্রচারকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

প্রচারণাকালে ‘পানি জমতে দেবেন না, মশাকে জন্মাতে দেবেন না’ এবং ‘নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন’—এ ধরনের বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম ফরিদপুরে পালিয়ে বিয়ের দুই মাস পর কিশোরীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা শিরোনাম বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র শিরোনাম পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে