ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজন প্রার্থীকেও বাদ দেওয়া হলে তাঁর পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়বে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ পড়া প্রায় আড়াই হাজার প্রার্থীর প্রত্যেককে নিয়োগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। অন্যায়ভাবে একজনকেও বাদ দেওয়া হলে এনসিপি তাঁর পক্ষে লড়বে বলেও মন্তব্য করেন।
দেশে ‘মব কালচার’ এখনো রয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ ধরনের পরিস্থিতি থাকবে না বলা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, ওই বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা যথাযথভাবে উঠে আসেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন।
তবে জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের সরকারি বিবরণে বিশ্বজুড়ে সংঘাত, জ্বালানি নিরাপত্তা, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, মুদ্রাস্ফীতি ও মানবিক সংকটসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জ্বালানি সংকট, সীমান্ত হত্যা ও পুশইন, রোহিঙ্গা সংকট এবং তিস্তা মহাপরিকল্পনার মতো বিষয়গুলো নিয়ে আরও স্পষ্ট অবস্থান তুলে ধরা প্রয়োজন ছিল। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়ও জাতিসংঘে যথাযথভাবে উঠে আসেনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News