ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাইউম জেমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাইউম জেমাদ্দার ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদ জেমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, কাইউম জেমাদ্দারের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News