খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:07 AM, 28 September 2026.
Digital Solutions Ltd

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Publish : 01:07 AM, 28 September 2026.
খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

খুলনার রূপসায় একটি মাছের ঘের থেকে বাপ্পি ওরফে কলম বাপ্পি নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ঘাড় ও কাঁধে গুলির চিহ্ন এবং মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি উপজেলার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ভোরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পাওয়ার পর রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে।

তিনি জানান, বাপ্পির ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, যুবকটিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ এবং কোথায় বা কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, নিহত বাপ্পির বাড়ি আলাইপুর এলাকায় হলেও তাঁর স্থায়ী ঠিকানা নেই। তাঁর পূর্বের কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে বাপ্পিকে হত্যা করা হয়েছে, তা বের করার চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে পাঁচ শতাব্দীর পুরোনো মোগল আমলের মসজিদ শিরোনাম নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিরোনাম ফুফুর কক্ষের একটি বাক্সে মিলল ফুটফুটে শিশু তায়িফার মরদেহ শিরোনাম ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু শিরোনাম মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক শিরোনাম সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত