ইরফান-সাদিয়ার এমন অবস্থা কেন?
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:27 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

ইরফান-সাদিয়ার এমন অবস্থা কেন?

Publish : 01:27 AM, 29 September 2026.
ইরফান-সাদিয়ার এমন অবস্থা কেন?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের একটি ছবি দেখে চমকে উঠেছেন তাদের ভক্তরা। ছবিতে দুজনকেই দেখা যাচ্ছে আহত অবস্থায়। ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ। মুখেও রয়েছে আঘাতের চিহ্ন। পাশে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়ে পেঁচানো সাদা ব্যান্ডেজ।

দুজনের এমন অবস্থা দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনো দুর্ঘটনা কিংবা মারামারির ঘটনায় আহত হয়েছেন তারা। তবে কিছুক্ষণ পরই জানা যায়, বাস্তবে এমন কিছু ঘটেনি।

ইরফান সাজ্জাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…।’

অভিনেতার এই পোস্ট থেকেই জানা যায়, এটি তাদের নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’-এর শুটিংয়ের দৃশ্য। নাটকের চরিত্রের প্রয়োজনে আহত হওয়ার এমন লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে নাটকটি নিয়ে। অনেকেই জানতে চাইছেন, কী এমন ঘটবে যে নাটকের দুই চরিত্রকে এমন আহত অবস্থায় দেখা যাবে।

পোস্টের মন্তব্যের ঘরেও দর্শকেরা নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজা করে লিখেছেন, মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।

তবে ইরফান সাজ্জাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাস্তবের কোনো দুর্ঘটনা বা সংঘর্ষ নয়, নাটকের গল্পের প্রয়োজনে এই আহত লুক নিয়েছেন তারা।

এখন দর্শকদের অপেক্ষা, ‘বিবাহ বিভ্রাট’-এ ইরফান ও সাদিয়ার চরিত্রে কী ধরনের গল্প দেখা যাবে এবং কী কারণে তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে পাঁচ শতাব্দীর পুরোনো মোগল আমলের মসজিদ শিরোনাম নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিরোনাম ফুফুর কক্ষের একটি বাক্সে মিলল ফুটফুটে শিশু তায়িফার মরদেহ শিরোনাম ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু শিরোনাম মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক শিরোনাম সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত