নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:48 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

Publish : 08:48 AM, 29 September 2026.
নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রী ভর্তি থাকার সময় ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে রাতে তাঁকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাসানের পরিবারের সদস্যদের দাবি, সোমবার সকালে সন্তান প্রসবের জন্য তাঁর স্ত্রীকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান জন্মের পর নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হাসানার স্ত্রীকেও সিসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের ভাষ্য, এ অবস্থায় নবজাতকের জন্য ওষুধ কিনতে হাসপাতালের নিচে নামেন হাসান। তখন ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন তাঁকে ধরে নিয়ে যান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগের সুযোগ ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে হাসানকে টেনেহিঁচড়ে হাসপাতাল থেকে নিয়ে যেতে দেখা গেছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হাসানের আত্মীয় আবুল কালাম বলেন, তাঁকে নিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। প্রথম দিকে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে জানতে পারেন, হাসানকে হাটহাজারী থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তিরা ডিবির পরিচয়পত্র দেখান। তবে কেন হাসানকে আটক করা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সোমবার রাতে হাসানকে থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নবজাতক ও স্ত্রী হাসপাতালে থাকা অবস্থায় হাসানকে আটকের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে পাঁচ শতাব্দীর পুরোনো মোগল আমলের মসজিদ শিরোনাম নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিরোনাম ফুফুর কক্ষের একটি বাক্সে মিলল ফুটফুটে শিশু তায়িফার মরদেহ শিরোনাম ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু শিরোনাম মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক শিরোনাম সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত