সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:39 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত

Publish : 05:39 AM, 29 September 2026.
সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে  মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।

মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী ও সমাজকর্মীদের এ অনুষ্ঠানে মাদার তেরেসা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিলো মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দর্শক ও অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সামাজিক, মানবিক, জ্ঞানী, গুণী ও প্রতিভাবান মানুষদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান  রাকিব আলী বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করতে। সবাই পাশে থাকলে সামনে আরও ভালো কিছু করার মাধ্যমে এসব মানবিক মানুষকে এই মঞ্চে তুলে আনতে চাই।”

অনুষ্ঠানের সভাপতি ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা মানবিক হই।” তিনি আরও বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং প্রতিভাবান শিল্পী, সামাজিক ও মানবিক গুণীজনদের সম্মানিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা, সম্মাননা প্রদান এবং নৃত্য, গান ও আবৃত্তির মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে পাঁচ শতাব্দীর পুরোনো মোগল আমলের মসজিদ শিরোনাম নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিরোনাম ফুফুর কক্ষের একটি বাক্সে মিলল ফুটফুটে শিশু তায়িফার মরদেহ শিরোনাম ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু শিরোনাম মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক শিরোনাম সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত