মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:47 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

Publish : 05:47 AM, 29 September 2026.
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুই যুবক হলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, আটকের পর উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়। পরে আল-আমিন ও শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলার প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে পাঁচ শতাব্দীর পুরোনো মোগল আমলের মসজিদ শিরোনাম নবজাতকের ওষুধ কিনতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শিরোনাম ফুফুর কক্ষের একটি বাক্সে মিলল ফুটফুটে শিশু তায়িফার মরদেহ শিরোনাম ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু শিরোনাম মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক শিরোনাম সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন ও ফুলের হাসি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ অনুষ্ঠিত