ছবি: সংগৃহীত
উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বাগেরহাট গঠন করা হয়েছে।
রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বাগেরহাটের উদায়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা জজ কোর্টের আইনজীবী ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য অ্যাডভোকেট মোসা. মেহেরুন্নেছা। সম্পাদক নির্বাচিত হয়েছেন এ আর ডিগ্রি কলেজের লেকচারার মো. কামরুল ইসলাম।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার ও যায়যায়দিন-এর সাংবাদিক ইসরাত জাহান। সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন কোস্টাল ক্লাইমেট ইয়ুথ নেটওয়ার্কের জয়েন্ট সেক্রেটারি মো. নাইম হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইয়ুথ ভলান্টিয়ার বাগেরহাটের সামিয়া আহসানী।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন গোপীনাথ সাহা, মো. আসাদ শেখ ও তামান্না আক্তার।
বাগেরহাট জেলার ৯টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে তরুণ ও অগ্রজদের সমন্বয় ঘটানো হয়েছে, যাতে অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়।
নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকার সুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।
এছাড়া অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, প্রতিবেশগত ও মানবাধিকার বিষয়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন; জনস্বার্থে অধিপরামর্শের সক্ষমতা ও প্রভাব বলয় বৃদ্ধির লক্ষ্যে সমমনা সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলা; এবং জনকেন্দ্রিক জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে জন-সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই ফোরাম জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা ও অগ্রাধিকার নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং জনকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে ফোরামটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সভাটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News