ছবি: সংগৃহীত
চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এর মধ্যেই আবারও কোমরে ব্যথা পেয়েছেন এই তরুণ পেসার। ফলে মাঠে ফেরার প্রস্তুতিতে কিছুটা বাধা তৈরি হয়েছে।
দুই মাসের বেশি সময় ধরে চোটের কারণে ক্রিকেটের বাইরে রয়েছেন নাহিদ রানা। এ সময়ে বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি সিরিজও খেলতে পারেননি তিনি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে ফেরার প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন করছিলেন নাহিদ। তবে দুই দিন আগে বোলিং করার সময় আবারও কোমরে ব্যথা অনুভব করেন তিনি।
বর্তমানে বিশ্রামে রেখে নাহিদ রানাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি।
বিসিবির এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, আপাতত এটিকে গুরুতর চোট বলা ঠিক হবে না। বোলিংয়ের সময় নাহিদ কিছুটা ব্যথা অনুভব করেছেন। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে।
এর আগে নাহিদ রানার মাঠে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, নাহিদের ক্ষেত্রে মূল বিষয় স্কিল নয়, বরং কোন ধরনের ম্যাচ দিয়ে তাকে ফেরানো হলে তার জন্য ভালো হবে, সেটি বিবেচনা করা হচ্ছে।
হাবিবুল বাশারের মতে, ওয়ানডে হতে পারে নাহিদের ফেরার একটি পথ। আবার পেস বোলিং ম্যানেজমেন্ট যদি মনে করে, দীর্ঘ সময় ধরে বোলিং করানোর মাধ্যমে তাকে প্রস্তুত করা প্রয়োজন, সেটিও হতে পারে।
তবে নির্বাচক জানিয়েছেন, খেলার জন্য নাহিদ রানা ফিট আছেন। ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেট—দুই ধরনের ম্যাচ খেলার জন্যই তিনি ফিট বলে জানিয়েছেন বাশার।
নাহিদকে নিয়ে দল এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আগামী ৯ তারিখের মধ্যে তার শারীরিক অবস্থার বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
এদিকে নতুন করে কোমরে ব্যথা পাওয়ায় নাহিদের মাঠে ফেরার প্রস্তুতি কতটা প্রভাবিত হয়, এখন সেটিই দেখার বিষয়। পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়ার পর তার পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News