ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সোমবার রাতে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার ঘটনায় থানায় মামলা করা হয়।
মামলার অভিযুক্ত মতিবর ফকির ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
এরপর বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তারা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ঢুষমারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে তারা পরিবারকে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য নিরুৎসাহিত করেন বলেও অভিযোগ করা হয়েছে।
কিশোরীর মামা বলেন, তারা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চেয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তার মেডিকেল রিপোর্টও পাওয়া গেছে। মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News