ছবি: সংগৃহীত
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।
সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, নতুন সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।
এনসিপি জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বিভাগ থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।
এর আগে দলটি দেশের ৬৪ জেলায় কমিটি গঠন করেছে। এখন উপজেলা পর্যায়েও সংগঠন বিস্তারের দিকে নজর দিচ্ছে এনসিপি। আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনার কথাও বৈঠক থেকে জানানো হয়েছে।
বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মশালার দায়িত্ব দেওয়া হয়েছে সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাতকে।
এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদ ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে বলে বৈঠকে জানানো হয়।
দলটির নেতারা বলছেন, জেলা পর্যায়ের কমিটি গঠনের পর এখন উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তার এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই তাদের পরবর্তী লক্ষ্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News