রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেওয়ার অভিযোগে, প্যানেল চেয়ারম্যান অপসারণ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:17 AM, 29 September 2026.
Digital Solutions Ltd

রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেওয়ার অভিযোগে, প্যানেল চেয়ারম্যান অপসারণ

Publish : 01:17 AM, 29 September 2026.
রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেওয়ার অভিযোগে, প্যানেল চেয়ারম্যান অপসারণ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জের কামারখন্দে রোহিঙ্গা এক নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. লিয়াকত আলীকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে গত ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে লিয়াকত আলীকে অপসারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিয়াকত আলী বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও মোছা. রোকেয়া বেগমকে নাগরিকত্ব সনদ দেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে লিয়াকত আলীর দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে পদ থেকে অপসারণ করা হয়।

তবে লিয়াকত আলীর পদ নিয়ে উচ্চ আদালতের একটি বিষয়ও রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানিয়েছেন, উচ্চ আদালত থেকে তার পদ বহালের বিষয়ে আবারও চার মাস সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট রোকেয়া বেগম ও তার স্বামী মো. আনিছ ভুয়া কাগজপত্র নিয়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য কামারখন্দ উপজেলা নির্বাচন কার্যালয়ে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে স্বীকার করেন। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। পরে পুলিশ রোকেয়া বেগম ও তার স্বামী আনিছকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রোহিঙ্গা নাগরিককে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশের নাগরিকত্বের সনদ দেওয়ার ঘটনায় প্রশাসনিক পর্যায়ে নেওয়া এই ব্যবস্থা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তিন মাসের জন্য রিহ্যাবে তুবার বাবা, পরিবারের দায়িত্ব নিল প্রশাসন শিরোনাম বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও শিরোনাম রাবি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ শিরোনাম সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার শিরোনাম বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন শিরোনাম চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি আবারও চোট পেলেন নাহিদ রানা