ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে ওই নারীর সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ৮৭।
মামলার পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁকে থানায় নেওয়া হচ্ছে।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানায় করা একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। তবে মামলার বিষয়ে এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News