শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:18 AM, 28 September 2026.
Digital Solutions Ltd

শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা

Publish : 12:18 AM, 28 September 2026.
শৌচাগারে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়েছেন বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা ও বিচারিক কার্যক্রম শেষে বিকেলে তাঁদের আবার কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল।

পথে আসামি রাজা ওরফে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার করতে থাকেন। আসামিবাহী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা পুলিশের এক উপপরিদর্শক তাঁকে গাড়ি থেকে নামিয়ে শৌচাগারে যাওয়ার সুযোগ দেন।

এ সময় কৌশলে দৌড়ে পালিয়ে যান রাজা। পরে তাঁকে ধরতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাৎক্ষণিকভাবে তাঁর সন্ধান পাওয়া যায়নি। একই গাড়িতে থাকা অপর ২৯ আসামিকে পরে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। তিনি শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার করছিলেন। পরে তাঁকে নিচে নামানো হলে তিনি পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি রাজা ওরফে পিচ্চি রাজাকে রোববার আদালতে নেওয়া হয়েছিল। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে যান।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান ও অনুসন্ধান চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার শিরোনাম ফরিদপুরে পালিয়ে বিয়ের দুই মাস পর কিশোরীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা শিরোনাম বোরকা পরে ভূমি অফিসে হাজির ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র শিরোনাম পটুয়াখালীতে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে