ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।
প্রক্টর বলেন, কয়েকদিন ধরে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন হয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। পরে বিষয়টি অনুসন্ধানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রেল কর্তৃপক্ষের যোগাযোগের পর প্রথমে রাজশাহী থেকে দুজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করে আরএনবি।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাথর নিক্ষেপের ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে রাবি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের কয়েকটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News