ছবি: সংগৃহীত
নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন বদলগাছী উপজেলার মোহাম্মদ সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কাদিমপুর গ্রামে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছেন এমন তথ্য পায় পুলিশ।
অভিযোগ রয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করার ভয় দেখানো হচ্ছিল।
খবর পেয়ে নওগাঁ সদর থানা-পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর সারোয়ার হোসেন অপু ও শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে একই গ্রামে ওই দুজন ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ যাতে প্রতারণা বা চাঁদাবাজি করতে না পারে, সে বিষয়ে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News