ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা নামে ১৩ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের মোল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জামিলা ভ্যানযোগে তাঁর ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির পাশের একটি শাখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, চলন্ত ভ্যানের চাকায় অসাবধানতাবশত জামিলার পরনের ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে জামিলাকে উদ্ধার করেন। পরে তাঁকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ১৩ বছরের কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News