পাবনায় বিএনপি ও নিষিদ্ধ আ লীগের দফায় দফায় সংঘর্ষের পর ওসি প্রত্যাহার, থমথমে এলাকা
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:48 PM, 21 November 2026.
Digital Solutions Ltd

পাবনায় বিএনপি ও নিষিদ্ধ আ লীগের দফায় দফায় সংঘর্ষের পর ওসি প্রত্যাহার, থমথমে এলাকা

Publish : 11:48 PM, 21 November 2026.
পাবনায় বিএনপি ও নিষিদ্ধ আ লীগের দফায় দফায় সংঘর্ষের পর ওসি প্রত্যাহার, থমথমে এলাকা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংঘর্ষের পর পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসি প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক দফায় চলা এ সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে আহত ব্যক্তির সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি এবং কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে বেড়া পৌরসভার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি এলাকায় উত্তেজনা চলছিল। বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়ার জেরে গত দুই দিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এখন প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার