টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:53 PM, 21 November 2026.
Digital Solutions Ltd

টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে

Publish : 11:53 PM, 21 November 2026.
টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি, মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমবে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের সাত জেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে, কোথাও দমকা হাওয়ায় জমির পাকা ধান হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজ, আলু, সরিষা, মসুর ও শীতকালীন সবজির আবাদও। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে।

মেহেরপুরে বৃষ্টি ও দমকা হাওয়ায় অন্তত দেড় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

মাগুরার চার উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯১ হেক্টর জমির ফসল। এর মধ্যে ১১৮ হেক্টর আমন ধান, ৩২ হেক্টর সরিষা, ১৫ হেক্টর মসুর, আট হেক্টর পেঁয়াজ এবং ১৮ হেক্টর শীতকালীন শাকসবজি রয়েছে। তবে কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

রাজশাহীতে দুই দিনের বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে কেটে রাখা ধান ডুবে গেছে। অনেক জমির পাকা ধানও হেলে পড়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সেখানে ৩২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জয়পুরহাটে পাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলু চাষ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। জমিতে পানি জমে থাকায় রোপণ করা আলুর চারা গজানো নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। অন্যদিকে চুয়াডাঙ্গায় ৬৮ মিলিমিটার বৃষ্টিতে মাঠের পাকা ও কেটে রাখা ধান ভিজে গেছে।

ঝিনাইদহের শৈলকুপায় দুই দিনের বৃষ্টিতে প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ৮০০ হেক্টর জমির পেঁয়াজের বীজতলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ হেক্টর জমির ধান হেলে পড়েছে। এ ছাড়া কালীগঞ্জেও তিন দিনের বৃষ্টিতে কেটে রাখা ধান পানিতে ভাসছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুদিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে আসতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের অনুভূতি বাড়তে পারে। তবে স্থায়ীভাবে শীতের আমেজ পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতির মুখে থাকা কৃষকেরা এখন আবহাওয়ার উন্নতির অপেক্ষায়। দ্রুত পানি নেমে না গেলে আমন ধানসহ রবি ফসলের ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার