খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:14 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

Publish : 01:14 AM, 22 November 2026.
খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

খুলনার তেরখাদা উপজেলায় বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহত মাফিজুর রহমান মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিজুর। পথে মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।

এদিকে গত এক মাসে খুলনায় গুলির ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২২ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে প্রাণ হারিয়েছেন ৯ জন। এ সময়ে সংঘটিত নয়টি হত্যাকাণ্ডের পাঁচটি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় এবং একটি ডুমুরিয়ায়।

সর্বশেষ এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার