দুই মাসের ছুটিতে মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসীর
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:41 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

দুই মাসের ছুটিতে মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসীর

Publish : 01:41 AM, 22 November 2026.
দুই মাসের ছুটিতে মেয়েকে দেখতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রবাসীর

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

‘মেয়েকে দেখতে দুই মাসের জন্য দেশে এসেছিল আমার ছেলেটা, এর মধ্যেই ডেঙ্গুতে মারা গেল।’ প্রবাসী ছেলে নেজাম উদ্দিন ওরফে পারভেজের (৩৪) মৃত্যুর পর এভাবেই শোক প্রকাশ করেন তাঁর বাবা আহম্মদ নবী।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া গ্রামের বাসিন্দা নেজাম কাতারে একটি প্রকল্পে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ২৯ দিন আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে ২০১৮ সালে কাতারে পাড়ি জমান নেজাম। দুই বছর আগে বিয়ে করেন তিনি। তাঁর স্ত্রী ও নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের জন্মের পর থেকেই দেশে ফেরার জন্য ব্যাকুল ছিলেন তিনি। পরিবারের সদস্যদের ইচ্ছায় মেয়েকে দেখতে দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন।

স্বজনেরা জানান, মৃত্যুর পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন নেজাম। প্রথম দুই দিন স্থানীয় এক পল্লিচিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা আহম্মদ নবী। তিনি বলেন, ‘ছেলেকে জীবিত হাসপাতালে নিলাম, বাড়িতে এনেছি লাশ। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। পাঁচ দিনের জ্বরে ছেলেটা কীভাবে যে মারা গেল, মনকে কিছুতেই বোঝাতে পারছি না।’

আহম্মদ নবী জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে নেজাম ছিলেন সবার বড়। তাঁর ছোট ভাই নাজেরও কাতারে থাকেন। ছেলের মৃত্যুতে তাঁর মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ছাড়া এর আগে এক ছেলে ও এক মেয়েকে হারিয়েছেন বলেও জানান তিনি।

একটি কন্যাসন্তানকে দেখতে দেশে ফিরে ডেঙ্গুতে প্রাণ হারানো নেজামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার