ছবি: সংগৃহীত
লালমনিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল সড়কের পাশের গর্তে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই নছিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তাঁর একটি গরু মারা যায়।
মোটরসাইকেল আরোহী এমদাদুল হক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News