ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে পুলিশ লাইনে অবস্থানকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।
কর্মরত অবস্থায় দায়িত্ব পালন শেষে অসুস্থ হয়ে পড়া এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News