চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর ওপর হামলা
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 04:56 AM, 16 April 2026.
Digital Solutions Ltd

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর ওপর হামলা

Publish : 04:56 AM, 16 April 2026.
চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর ওপর হামলা

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নির্ধারিত ৭ টাকার ভাড়া আদায়ের পরিবর্তে ১০ টাকা দাবি করা হচ্ছিল। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে সিএনজি চালক হাসান নামের এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চালক শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় অবরোধ চলার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়—

১. হামলাকারীকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে

২. গ্রেফতার না হওয়া পর্যন্ত ১ নম্বর গেট–জিরো পয়েন্ট রুটে সিএনজি চলাচল বন্ধ রাখতে হবে

৩. বিশ্ববিদ্যালয়ের চারটি চক্রাকার বাস চালু করতে হবে

৪. আগামী ৭ দিনের মধ্যে ১ নম্বর গেটে পুলিশ বক্স স্থাপন করতে হবে

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে আগামীকাল সকাল থেকে আবারও সড়ক অবরোধ করা হবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদের জেরেই এই হামলা হয়েছে। প্রশাসনের কাছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানান, আহত শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, দীর্ঘদিন ধরে ১ নম্বর গেট এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়ম চলছে। দ্রুত পুলিশ বক্স স্থাপন ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার না হওয়া পর্যন্ত ক্যাম্পাস এলাকায় সিএনজি চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু রাখা হবে।

ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর, ৯৯৯-এ ফোন করেন স্বামী শিরোনাম রাজাপুরে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত শিরোনাম ফরিদপুরে পরকীয়া প্রেমিকসহ নারী আটক, চুল কেটে নির্যাতনের অভিযোগ শিরোনাম ‘দৃশ্যম ৩’-ইতিহাস গড়লেন অভিনেতা অজয় দেবগণ শিরোনাম চার সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ শিরোনাম এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়