ছবি: সংগৃহীত
‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না’ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষকেরা শিক্ষার্থীদের মন খুলে নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিলেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে কী বার্তা ছিল। জবাবে মন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’
এ সময় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর ফলাফল’ বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। আরেক সাংবাদিক ফলাফল খারাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
এদিকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করার প্রস্তুতি নিলেও আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাঁদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই ক্ষেত্রেই গত বছরের তুলনায় কমেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News