এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:21 AM, 15 August 2026.
Digital Solutions Ltd

এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

Publish : 10:21 AM, 15 August 2026.
এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা বোর্ডের ক্ষেত্রে ফরম্যাট হবে—SSC DHA ROLL YEAR।

দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR এবং এসএসসি ভোকেশনালের জন্য SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। প্রতিটি এসএমএসে ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি ভোকেশনালের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে এ আবেদন করতে হবে।

ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষার নতুন পথচলা। তবে প্রত্যাশার তুলনায় পাসের হার কম হওয়ায় ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তিন মাসের জন্য রিহ্যাবে তুবার বাবা, পরিবারের দায়িত্ব নিল প্রশাসন শিরোনাম বরগুনায় প্রতিরাতেই চুরি হচ্ছে বিদ্যুতের তার, বাদ যায়নি ওসির বাসাও শিরোনাম রাবি স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ শিরোনাম সালমানের স্টুডিও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার শিরোনাম বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন শিরোনাম চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি আবারও চোট পেলেন নাহিদ রানা