কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ধোফার প্যারটফিশ
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:41 AM, 25 July 2026.
Digital Solutions Ltd

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ধোফার প্যারটফিশ

Publish : 12:41 AM, 25 July 2026.
কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ধোফার প্যারটফিশ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘ধোফার প্যারটফিশ’ (Scarus zufar)। বাংলাদেশের সমুদ্রসীমায় এ ধরনের মাছ খুব কমই দেখা যায় বলে জানিয়েছেন মৎস্য ও সামুদ্রিক গবেষণাসংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যতিক্রমী এ মাছটি দেখতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চরমোন্তাজ এলাকার এফবি ভাই ভাই ট্রলারে ধরা পড়া প্রায় ৭০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিশ আড়তে আনা হয়। পরে নিলামে আড়তের মালিক মাছটি ৩ হাজার টাকায় কিনে নেন।

জানা গেছে, মাঝি বাবুল মাতুব্বরের নেতৃত্বে ১৭ জন জেলে দুই দিন আগে পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জাল উত্তোলনের সময় ইলিশ, পোয়া, বেলে, লাক্কা ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিরল এই প্যারটফিশটিও ধরা পড়ে।

জেলে বাবুল মাতুব্বর বলেন, জীবনে এই প্রথম এমন মাছ দেখেছেন। আগে কখনো তাঁদের জালে এ ধরনের মাছ ধরা পড়েনি।

ফয়সাল ফিশ আড়তের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছটি সংরক্ষণ করে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্য ও নমুনা বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মাছটি Scarus zufar বা ধোফার প্যারটফিশ। এটি Scaridae পরিবারের একটি সামুদ্রিক মাছ, যা সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক এলাকায় বসবাস করে। তবে খাদ্যের সন্ধান, প্রজনন কিংবা সমুদ্রস্রোতের প্রভাবে কখনো কখনো গভীর সমুদ্রে চলে আসতে পারে।

তিনি বলেন, প্যারটফিশ প্রবালপ্রাচীরের শৈবাল খেয়ে প্রবালের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাল ক্ষয় করে সূক্ষ্ম বালু তৈরির প্রাকৃতিক প্রক্রিয়াতেও এ মাছের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ‘ধোফার প্যারটফিশ’ অত্যন্ত বিরল। তাই কুয়াকাটা উপকূলে এ মাছ ধরা পড়াকে একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা