কারাগারে জন্ম-বেড়ে ওঠা, ৭ বছর পর মুক্ত বাতাসে শিশু মোবাশ্বেরা
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:15 AM, 16 September 2026.
Digital Solutions Ltd

কারাগারে জন্ম-বেড়ে ওঠা, ৭ বছর পর মুক্ত বাতাসে শিশু মোবাশ্বেরা

Publish : 12:15 AM, 16 September 2026.
কারাগারে জন্ম-বেড়ে ওঠা, ৭ বছর পর মুক্ত বাতাসে শিশু মোবাশ্বেরা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কারাগারেই জন্ম, কারাগারেই বেড়ে ওঠা। জীবনের প্রথম সাতটি বছর কেটেছে চার দেয়ালের ভেতর। অবশেষে মায়ের সঙ্গে কারাগার থেকে মুক্ত বাতাসে বের হলো সাত বছর বয়সী মোবাশ্বেরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মোবাশ্বেরার মা কামরুন্নাহার মনি। এ সময় তাঁর সঙ্গে কারাগার থেকে বের হয়ে আসে মোবাশ্বেরাও।

কামরুন্নাহার মনি ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা মামলার আসামি ছিলেন। ২০১৯ সালে গ্রেপ্তারের সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে কারাগারেই জন্ম হয় তাঁর কন্যাসন্তান মোবাশ্বেরার। জন্মের পর থেকেই মায়ের সঙ্গে কারাগারে বেড়ে ওঠে শিশুটি।

মোবাশ্বেরার মা কামরুন্নাহার মনি বলেন, সাত বছর কারাবরণের পর মুক্ত আকাশে ফিরতে পারা তাঁর কাছে ঈদের আনন্দের চেয়েও বেশি। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কারাগারে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কারাগারের প্রতিটি মুহূর্ত ছিল বিভীষিকাময়। বিনা অপরাধে কেটে যাওয়া এই সাত বছর আর কে ফিরিয়ে দেবে—এ প্রশ্নও তোলেন তিনি।

নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা ও পরবর্তী ঘটনাপ্রবাহে নুসরাত জাহান রাফি আগুনে দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

পরে হাইকোর্টের রায়ে ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস দেওয়া হয়। চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ জন হলেন মাকসুদ আলম, রুহুল আমিন, কামরুন্নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।

এই রায়ের পরই দীর্ঘ সাত বছর পর কারাগার থেকে মুক্ত হলেন কামরুন্নাহার মনি। আর তাঁর সঙ্গে কারাগারের বাইরে এলেন সেখানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা মেয়ে মোবাশ্বেরা।

সাত বছর বয়সী মোবাশ্বেরার শৈশবের বড় একটি অংশ কেটেছে কারাগারের পরিবেশে। মায়ের মুক্তির সঙ্গে এবারই প্রথমবারের মতো সে কারাগারের বাইরের মুক্ত পরিবেশে বড় হওয়ার সুযোগ পেল।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম একই ছবি, ৯৩ এনআইডি: নেত্রকোনায় তরুণ গ্রেপ্তার শিরোনাম বরিশালে আ.লীগ নেতা শিপন গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা শিরোনাম ভালো অর্জনেকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন, হাসপাতালে কাতরাচ্ছে শিশু গৃহকর্মী শিরোনাম পারিবারিক কলহের জেরে তিন বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে