ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত
ঢাকা, ০৫ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:50 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

Publish : 02:50 AM, 04 October 2026.
ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন নিহত হয়েছেন।

রোববার (৩ অক্টোবর) রাত ১টার দিকে ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেনের বয়স ৪৬ বছর। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামে। তিনি মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবির সদস্যরা। এ সময় আলমগীর হোসেনসহ কয়েকজন সদস্য একটি কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন।

একপর্যায়ে আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি মহাসড়কে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকটির সঙ্গে তল্লাশিতে থাকা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে এসআরবির উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকচালক সজীবকে আটক করা হয়েছে। তিনিও দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সজীবের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হৃদরোগে আক্রান্ত হয়ে শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সাহা, আইসিইউতে ভর্তি শিরোনাম রাতে ৫১ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক, সকালে দল থেকে বহিষ্কার শিরোনাম বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রাহক ও বিদ্যুৎ কর্মকর্তাদের মধ্যে মারামারি আহত ৫ শিরোনাম আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান শিরোনাম কাঠালিয়ায় ছোনাউটা ফাজিল মাদরাসায়, এমপি মিতুর মতবিনিময় শিরোনাম রাজাপুর-কাঠালিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি রফিকুল ইসলাম জামাল