স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:06 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ

Publish : 06:06 AM, 13 October 2026.
স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে রেহানা বেগম (৩৮) নামের এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহানা বেগম ও জসিম উদ্দিনের সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক রয়েছে এমন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। এ ছাড়া জসিম উদ্দিন বেশ কিছুদিন ধরে বেকার থাকায় সংসারের খরচ চালানো নিয়েও তাঁদের মধ্যে বিরোধ দেখা দিত।

মঙ্গলবার সকালে তাঁদের দুই মেয়ে মক্তবে পড়তে গেলে বাড়িতে স্বামী-স্ত্রী একা ছিলেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে পুলিশের ভাষ্য। এতে ঘটনাস্থলেই রেহানা বেগমের মৃত্যু হয়।

স্থানীয় ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রিন্স বলেন, তাঁদের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। শান্তিপূর্ণ এলাকায় এমন হত্যার ঘটনা কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অন্য এক নারীর সঙ্গে জসিম উদ্দিনের সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে বিরোধ হতো। মঙ্গলবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি তাঁর স্ত্রীর মাথায় আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রেহানা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি শিরোনাম কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত শিরোনাম কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে শিরোনাম বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল শিরোনাম টিকটকে পরিচয় বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন শিরোনাম দৌলতদিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে অতঃপর...