জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 03:13 PM, 13 October 2026.
Digital Solutions Ltd

জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি

Publish : 03:13 PM, 13 October 2026.
জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি

জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি

প্রতিবেদক দিবস তালুকদার :

স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা ও ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তালুকদার মিশকাত।

চলতি বছরের ৫ মে কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হলেও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান ১৩ অক্টোবর মঙ্গলবার কমিটি অনুমোদনের নথিতে স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট বিধি ও নির্দেশনার আলোকে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়কসহ মোট সাতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পদাধিকারবলে কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ নুরুল হুদা, জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন এবং ক্রীড়াবিদ আ. স. ম. গালিব মাহমুদ।

চিঠিতে অনুমোদিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জারি করা চিঠির অনুলিপি ঝালকাঠির জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নতুন সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাত সার্চ বিডি নিউজকে বলেন, “মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের মাঠমুখী করতে আমি কাজ করতে চাই। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়ানুরাগী সবার সহযোগিতা ও পরামর্শ একান্তভাবে কামনা করি। একই সঙ্গে দোয়া কামনা করি, যাতে আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নৈতিকতার সঙ্গে পালন করতে পারি।”

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি শিরোনাম কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত শিরোনাম কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে শিরোনাম বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল শিরোনাম টিকটকে পরিচয় বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন শিরোনাম দৌলতদিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে অতঃপর...