বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
Publish : 09:04 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

Publish : 09:04 AM, 13 October 2026.
বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ- একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি সড়ক পথে বাগেরহাটের মোল্লাহাটে কে.আর এন্টারপ্রাইজ নামের “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” নির্মানকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরে খুলনার রুপসা উপজেলার কাজদিয়া এলাকায় রুপসা ব্লক এ্যান্ড টাইলস ও ফকিরহাটের বাদল ব্লক এ্যান্ড স্যানিটারি পরিদর্শন করেন।

পরিবেশবান্ধব নির্মান সামগ্রী তৈরির কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। বিশ্ব ব্যাংকের পতিনিধি দলে ছিলেন, টাস্ক টিম লিডার কেইসুকি লেডমি, সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট এস এম জুলকারনাইন, সোস্যাল ডেভলপমেন্ট কনসাল্টেন্ট এমডি শরিফুল ইসলাম, এনভায়রনমেন্ট স্পেশালিস্ট মারলিন হোসাইন, কোডেকের ফোকাল পার্সন মাহবুবুর রহমান সুজন, SMART প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ কে এম জহিরুল হক, পিকেএসএফ এর অন্যান্য প্রতিনিধি, CODEC-এর প্রোগ্রাম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক, কাজী ওয়াফিক আলম, ফোকাল পারসন, শেখ রেজোয়ান হাসান, কে.আর এন্টারপ্রাইজের প্রপাইটর কামাল হোসেন, রুপসা ব্লক এ্যান্ড টাইলসের হামিম কবির, বাদল ব্লক এ্যান্ড স্যানিটারির বাদল শেখসহ কোডেক ও SMART “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী”প্রকল্পের প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর প্রসার, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং নির্মাণসামগ্রী উৎপাদন খাতে পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহায়তায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোডেক কর্তৃক SMART “পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী” প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং উদ্যোক্তাদের কার্যক্রমের আরও উন্নয়নের সুযোগ চিহ্নিত করতে বিশ্বব্যাংক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ১১ অক্টোবর ২০২৬ তারিখে খুলনা ও বাগেরহাটের ৩টি ব্লক ও পার্কিং টাইলস কারখানা পরিদর্শন করেন। বর্তমানে এ প্রকল্পের আওতায় মোট ৪৮ জন ছোট-বড় উদ্যোক্তা পরিবেশবান্ধব ব্লক পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

পরিদর্শনকালে বিশ্বব্যাংক প্রতিনিধি জনাব এসএম জুলকারনাইন (Senior Environmental Specialist), রুপসা ব্লক এ্যান্ড পার্কিং টাইলস পরিদর্শন করে পানির গুনগতমান যাচাইয়ের জন্য র-ওয়াটার ও ট্রিটেড ওয়াটার এর সল্ট, পিএইচ, আয়রন, ম্যাঙ্গানিজ, টিডিএস ইত্যাদি টেস্ট করার জন্য পরামর্শ দেন। নিজেদের উদ্যোগে এমন ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহার করার জন্য তাদের প্রসংশা করেন। কারখানার সামনের অংশে নিজের তৈরী পার্কিং টাইলস ব্যবহার করে ফ্লোর করে রাখার পরামর্শ দেন, কারখানার সৌন্দর্য্য ও প্রদর্শণের জন্য এটি অনেক কার্যকর হবে। কারখানায় সোলার সেটাপ ও রেইনওয়াটার হার্ভেস্টিং স্থাপনের পরামর্শ দেন।

পরিদর্শনের সময় উদ্যোক্তাদের সঙ্গে পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ওবর্জ্য পুনর্ব্যবহার ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRM), জরুরি যোগাযোগের তথ্য এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পরিবেশগত কার্যকারিতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কারখানা পরিদর্শন শেষে ১৫ জন উদ্যোক্তা,  সিনিয়র এ্যসিসটেন্ট ইঞ্জিনিয়ার, এলজিইডি বাগেরহাট এবং পরিবেশ ক্লাবের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি কমিউনিটি কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রচলিত পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে ব্লকের সম্ভাবনা, বাজার সম্প্রসারণের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উদ্যোক্তারা তাঁদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং এ খাতের পরিবেশগত টেকসই উন্নয়ন ও বাজার সম্ভাবনা বাড়ানোর উপায় নিয়ে মতামত দেন। সভায় আয়রন ও লবনযুক্ত পানির প্রতিকার, কারখানার পরিবেশ উন্নয়ন ও পরিবেশ ক্লাবের সদস্যদের ও কারখানা মালিকদের সাথে সমন্বয় বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।

পণ্যের গুণগতমান ও ব্যবহার বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে একটি জনসংযোগ, সচেতনতাবৃদ্ধি ও রাজমিস্ত্রিদের আরো বেশি প্রশিক্ষণ প্রদান বা সম্পৃক্ততা বৃদ্ধির পরামর্শ দেন। পাশাপাশি সরকারি কাজে প্রয়োজনীয় ব্লকের ব্যবহার বৃদ্ধি ও বেসরকারি/ব্যক্তিগত নির্মাণ খাতে ব্যবহার বাড়াতে উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধি করার পরামর্শ দেন।

SMART প্রকল্পের মাধ্যমে CODEC উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, উন্নত উৎপাদন পদ্ধতি, পণ্যের মান পরীক্ষা, লার্নিং ভিজিট এবং বাজারজাতকরণে সহায়তা প্রদান করছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং বাংলাদেশের নির্মাণসামগ্রী উৎপাদন খাতকে আরও টেকসই ও পরিবেশসম্মত করে তোলা।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুবায়ের তালুকদার মিশকাত সদস্য সচিব ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি শিরোনাম কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত শিরোনাম কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ হিসেবে ব্যবহারের অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে শিরোনাম বাগেরহাটে পরিবেশবান্ধব নির্মান সামগ্রী পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল শিরোনাম টিকটকে পরিচয় বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর সমকামিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন শিরোনাম দৌলতদিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগ নেতার ছেলে অতঃপর...