ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে বাড়ি ছেড়ে ঢাকায় যাওয়া চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন কুষ্টিয়ার মিরপুর উপজেলার এবং অন্যজন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে থাকছিল। সেখানে দুই কিশোরী কোরআন স্পর্শ করে নিজেদের মধ্যে বিয়ের মতো একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। পরে মিরপুর থানা পুলিশ তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আরেক কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে চারজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। পরে মিরপুরের তিন কিশোরী ঢাকায় গিয়ে অন্য কিশোরীর সঙ্গে মিলিত হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বলেন, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্ত করা হয়। গত ১১ অক্টোবর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, টিকটক গ্রুপের মাধ্যমে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে চার কিশোরীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News