ছবি সংগৃহীত
দেশের বেসরকারি স্কুল-কলেজে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম স্নাতক ডিগ্রি (পাস) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চের পরিপত্র কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন প্রবিধান অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানের প্রধানকে তিনজন প্রার্থীর জীবনবৃত্তান্তসহ নাম প্রস্তাব করতে হবে। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে।
প্রস্তাবিত প্রার্থীরা হতে পারবেন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা। শিক্ষা বোর্ড প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনন্য অবদান বা বিশেষ যোগ্যতা থাকলে মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে। তবে সাধারণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা বহাল থাকবে।
শিক্ষা বোর্ড জানায়, নতুন নীতিমালা মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশনা অবিলম্বে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News