ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, সংকট মোকাবিলায় জনগণের ওপর নতুন করে বোঝা না চাপিয়ে রাষ্ট্রের ব্যয় পুনর্বিন্যাস করে বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে।
নাহিদ ইসলামের ভাষ্য, সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যে তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁর দাবি, সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প খোঁজার পরিবর্তে সরাসরি জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করা হয়েছে।
জ্বালানির দাম বাড়ানোর পেছনে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয়সহ বিভিন্ন কারণ দেখাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি লোকসানে রয়েছে বলে সরকারের দাবির কথাও তুলে ধরেন নাহিদ।
তবে তাঁর প্রশ্ন, জ্বালানি তেল আমদানিতে বিভিন্ন ধরনের কর ও শুল্ক আদায় করা হলেও বর্তমান সংকটের সময়ে নাগরিকদের চাপ কমাতে এসব কর-শুল্ক সাময়িকভাবে কমানোর উদ্যোগ নেওয়া হলো না কেন।
নাহিদ ইসলাম আরও বলেন, জ্বালানির দাম বাড়িয়ে সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায়। অন্যদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে অতিরিক্ত ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা ও দেশের অর্থনীতিতে চাপের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন কতটা জরুরি—এ প্রশ্নও তোলেন তিনি। সংকটের সময়ে রাষ্ট্রের অন্যান্য ব্যয় পুনর্বিন্যাস করে জনগণের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিপিসির লোকসান সামাল দেওয়া এবং জ্বালানি পাচার রোধকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সরকার উল্লেখ করেছে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের ওপর নতুন বোঝা না চাপিয়ে সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News