নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:16 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

Publish : 01:16 AM, 23 September 2026.
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অব্যাহতি পাওয়া শিক্ষক মো. এহসানুল হক মাদ্রাসার অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক। তাঁর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২০ আগস্টের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। ওই দিন শিক্ষকদের একটি সভা চলাকালে সিসিটিভি মনিটরে এক নারীর সঙ্গে এহসানুল হককে দেখতে পান কয়েকজন শিক্ষক। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরে ফুটেজ দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করেন বলে জানান অধ্যক্ষ।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, ঘটনার পর ২৬ আগস্ট অভিযুক্ত শিক্ষকের কক্ষের তালা পরিবর্তন করে তাঁকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর এহসানুল হক পদত্যাগপত্র জমা দেন। পরে মাদ্রাসার জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডিকেও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান অধ্যক্ষ।

তবে ঘটনার বিষয়ে এহসানুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।

এদিকে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মুনমুন জাহান লিজা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেন এখনো পূর্ণাঙ্গ আইনানুগ ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে ভিডিওটির উৎস ও তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তদন্তের তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার