কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:19 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

Publish : 10:19 AM, 23 September 2026.
কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছরের এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠির স্মারক নম্বর—ZillaBNP/PTK/26-62।

শোকজ নোটিশে বলা হয়েছে, ১২ বছর বয়সী এক শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে।

নোটিশে ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টিকে গুরুতর ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জেলা বিএনপি।

অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে দেওয়া নোটিশে বলা হয়েছে, ঘটনার প্রেক্ষাপটে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কলাপাড়ার গামুরবুনিয়া গ্রামে মানিব্যাগ চুরির অভিযোগকে কেন্দ্র করে শিশু জিসান (১২) ও তার বিধবা মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি নেতা হাফিজুর রহমান চুন্নু ও তার ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ করা হলো।

এখন নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু কী জবাব দেন এবং তার বিরুদ্ধে পরবর্তী কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার