ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :
Publish : 05:36 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

Publish : 05:36 AM, 23 September 2026.
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :

ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ।

এতে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপস্থিতদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ। 

পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিবেশ সুরক্ষা করা আমাদের সবার বড় দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার