বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:06 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ

Publish : 08:06 AM, 23 September 2026.
বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় বিভাগীয় সদর দপ্তরসংলগ্ন পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অর্ধশতাধিক ব্যক্তি মিছিল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কাছাকাছি মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যান তারা। তবে মিছিলটি কারা করেছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ঘটনাস্থলের একটি দোকানের মালিক মো. তামিম বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা স্লোগান দিতে দিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে এসে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা দোকানি জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কিছু লোককে বিস্ফোরণ ঘটিয়ে স্লোগান দিতে দিতে চলে যেতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরিশাল মহানগর পুলিশ। সেখানে সড়কের ওপর বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে আশপাশে উল্লেখযোগ্য কোনো আলামত পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিস্ফোরণের কিছু আলামত দেখা গেছে। তবে শব্দটি ঠিক কীসের ছিল, তার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে মিছিলের খবর পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করছে পুলিশ।

ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার