ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার দায়ে মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন ওই কিশোরী। পথে মিরাজ শেখের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নেওয়া হয়।
অভিযোগ, ঘরের ভেতরে নিয়ে মিরাজ শেখ কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসছেন বুঝতে পেরে তাকে ছেড়ে দেন আসামি।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় কিশোরী। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।
মামলাটি তদন্তের পর নগরকান্দা থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মিরাজ শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর আদালতে দীর্ঘ সময় ধরে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার মিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে সাজা দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।
রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় দণ্ডিত মিরাজ শেখকে কারাগারে পাঠানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News