এক জায়গায় আটকে থাকতে চাই না: অভিনেত্রী মধুমিতা
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:09 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

এক জায়গায় আটকে থাকতে চাই না: অভিনেত্রী মধুমিতা

Publish : 02:09 AM, 23 September 2026.
এক জায়গায় আটকে থাকতে চাই না: অভিনেত্রী মধুমিতা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দীর্ঘ ক্যারিয়ারে এক ধাঁচের চরিত্রে নিজেকে আটকে না রেখে এবার ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হতে চান অভিনেত্রী মধুমিতা সরকার। গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে নতুন ধরনের গল্প ও চরিত্রে কাজের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন তিনি। আসন্ন চলচ্চিত্র ‘অটবি’তে এমনই একটি জটিল চরিত্রে দেখা যাবে তাঁকে।

‘অটবি’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মধুমিতা বলেন, এতদিন দর্শক তাঁকে যেভাবে দেখে এসেছেন, এই সিনেমায় সেই পরিচিত রূপে পাওয়া যাবে না। চরিত্রটির মধ্যে গভীর মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যা শুরু থেকেই তাঁকে আকৃষ্ট করেছে।

মধুমিতার ভাষায়, একজন পরিচালক তাঁকে এমন একটি জটিল চরিত্রে কল্পনা করতে পেরেছেন এটাই তাঁর কাছে বড় বিষয়। একজন শিল্পী হিসেবে তিনি একই জায়গায় আটকে থাকতে চান না।

এই অভিনেত্রী জানান, সময়ের সঙ্গে তাঁর জীবনযাপন ও ভাবনায়ও পরিবর্তন এসেছে। আগে কাজের পেছনে অনেকটা সময় দিলেও এখন কাজের চাপ কিছুটা কমিয়ে বেছে বেছে কাজ করতে চান তিনি।

এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবনে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেন মধুমিতা। তাঁর বাবা-মা সবসময়ই জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে মানুষের অগ্রাধিকারও বদলে যায়। শুধু পেশাগত সাফল্য নয়, প্রিয় মানুষ ও পরিবারের জন্য সময় দেওয়াও জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, দুজন মানুষের মধ্যে মতের অমিল থাকা স্বাভাবিক। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে গভীর বোঝাপড়া ও পারস্পরিক সঙ্গতি গুরুত্বপূর্ণ।

‘অটবি’তে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মধুমিতা বলেন, চরিত্রটির শারীরিক ও মানসিক অভিব্যক্তির মধ্যে ভারসাম্য রাখা ছিল বড় চ্যালেঞ্জ। চরিত্রের অস্বাভাবিক রূপ ফুটিয়ে তুলতে চোখের দৃষ্টি ও শরীরের ভাষায়ও পরিবর্তন আনতে হয়েছে তাঁকে। শুটিংয়ের পরিবেশ ও দৃশ্যের প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

ক্যারিয়ারের প্রায় ১৭ থেকে ১৮ বছরের পথচলায় দর্শকের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন মধুমিতা। একই সঙ্গে শুধু প্রশংসা নয়, দর্শকের গঠনমূলক সমালোচনাকেও গুরুত্ব দেন তিনি।

মধুমিতা বলেন, তিনি যখন কিছুটা আড়ালে থাকেন, তখন দর্শক ‘মধুমিতা কোথায়?’ এমন প্রশ্ন করেন। দর্শকের এই আগ্রহকেই নিজের প্রাপ্তি মনে করেন তিনি। পাশাপাশি কাজের ভুলগুলোও দর্শক ধরিয়ে দেবেন এমন প্রত্যাশা তাঁর। তাঁদের ভালোবাসা ও যুক্তিসংগত সমালোচনাকেই নিজের পথচলার সবচেয়ে অর্থবহ অংশ বলে মনে করেন এই অভিনেত্রী।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার