ছবি: সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৪ বছর বয়সী এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
আটক আমিনুল ইসলাম উপজেলার জামিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক। গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে তাকে আটক করে শাহরাস্তি মডেল থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী নিয়মিত আমিনুল ইসলামের বাসায় আরবি শিখতে যেত। অভিযোগ, আরবি শেখানোর সুযোগ নিয়ে ওই শিক্ষক শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
গত ২১ সেপ্টেম্বর সকালে একই ধরনের ঘটনার পর শিশুটি স্কুলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি তার শিক্ষিকা সামছুন্নাহারের নজরে এলে তিনি শিশুটির সঙ্গে কথা বলেন। একপর্যায়ে শিশুটি তার কাছে ঘটনার কথা জানায়।
পরে শিক্ষিকা বিষয়টি শিশুটির পরিবারকে অবহিত করেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে জানানো হলে তিনি শাহরাস্তি মডেল থানায় বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। পরে শিশুটির সঙ্গে কথা বলার পর ওই দিন গভীর রাতে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরই পুলিশ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News