জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে’: ট্রাম্প
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:28 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে’: ট্রাম্প

Publish : 02:28 AM, 23 September 2026.
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে’: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা ‘খুব ভালো’ হয়েছে। তবে ইরানের প্রতিনিধিদলে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনা করেছেন। খুব শিগগিরই আবারও বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে চুক্তি না হলে ইরানকে কঠিন পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা এবং সামরিক উত্তেজনা—দুই বিষয়েই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে আলোচনার ধরন নিয়ে পরে কিছুটা ভিন্ন তথ্য দেন স্টিভ উইটকফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, তিনি ও কুশনার সরাসরি ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেননি। বরং মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে যাতায়াত করে আলোচনাটি এগিয়ে নেন।

উইটকফ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার একটি ধাপ শেষ হয়েছে এবং এটি গঠনমূলক ও আশাব্যঞ্জক হবে বলে তারা আশা করছেন। মধ্যস্থতাকারীরা তাদের কাজ অব্যাহত রাখবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় ইরানের অবস্থান ও শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করা এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ কমানোর বিষয় রয়েছে।

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যোগাযোগকে কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চুক্তি বা সমঝোতা হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলাপাড়ায় শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ শিরোনাম পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন শিরোনাম বরিশালে ঝটিকা মিছিল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড শিরোনাম বাবা বকা দেওয়ায় পর বাসা থেকে বেরিয়ে দুই দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী শিরোনাম বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, গৃহবধূ গ্রেপ্তার