পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :
Publish : 09:33 AM, 23 September 2026.
Digital Solutions Ltd

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন

Publish : 09:33 AM, 23 September 2026.
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন

ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক: দিবস তালুকদার  :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পৃথক ভাবে পৃথক স্থান থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুর নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানের নেতৃত্বে শহরের সাধনার মোড় থেকে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে, বিকেল ৪টার দিকে জেলা যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ সড়ক থেকে শুরু হওয়া শোডাউনটি শহর ও শহরতলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউনে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

কর্মসূচিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা