ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর রয়েছে।
ঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর ও মো. মোস্তফা কামালকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলহাজ জহিরুল ইসলাম খান ও মহিউদ্দিন কালু।
মুফতি মাসুম বিল্লাহকে সদস্য সচিব এবং মুয়াবিয়া মাকনুনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া যুগ্ম সদস্য সচিব পদে শাহরিয়া শাকিল ও মো. লাবলু বেপারী, সাংগঠনিক সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাইয়ান সাইয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এনসিপির ঝালকাঠি জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News