ছবি: সংগৃহীত
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক পেশাদার সাংবাদিক ও কলেজ শিক্ষক উপাধাক্ষ্য রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশাল কাউনিয়া থানায় মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে মিডিয়া অঙ্গনে।
এরইমধ্যে মামলারটির বাদী রাইফুল ইসলামের দেয়া একটি ভিডিও বার্তা এসেছে সার্চ বিডি নিউজের হাতে। তাতে বাদী বলেছেন, 'মোল্লা শাওন নামের একজন তাকে অনুরোধ করে রিয়াজুল ইসলাম বাচ্চু এবং ঝালকাঠির আরো দুই সাংবাদিক আল আমিন তালুকদার এবং আরিফুর রহমান রায়হানের নাম এজাহারভুক্ত করিয়েছে।মামলার বাদী ঐ তিন সাংবাদিককে চিনেনা বলেও ক্যামেরার সামনে স্বিকার করেছেন।
এদিকে তদন্ত ছাড়াই একটি অপহরন মামলায় তিনজন পেশাদার সাংবাদিক মিথ্যে আসামী কিভাবে হলো সে বিষয়ে সুশিল সমাজ প্রশ্ন তুলেছে বরিশাল কাউনিয়া থানার ওসির দিকে।
এ মামলায় ভৌতিক আসামী দের ঘটনা জানাজানি হলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে ঝালকাঠির মিডিয়া অঙ্গন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্নমহলে। এই মামলা থেকে নির্দোষ তিন সাংবাদিককের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।
দৈনিক আজকের পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি আরিফুর রহমান রায়হান, স্টার নিউজের ঝালকাঠি প্রতিনিধি আল-আমিন তালুকদার এবং দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চুকে ভৌতিক ভাবে এই মামলায় আসামী করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
তিনি বলেন, 'পুলিশ কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে এই মিথ্যা মামলাটি এজাহারভুক্ত করেছে। এটি অত্যন্ত দুঃখজনক।'
সাংবাদিক নেতারা ও ভুক্তভোগীরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা দাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো নিরীহ মানুষকে এভাবে হয়রানির শিকার হতে না হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News