‘বোকা আমি, নাকি বোকা এ মন’: অভিনেত্রী তমা মির্জা
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:37 AM, 24 September 2026.
Digital Solutions Ltd

‘বোকা আমি, নাকি বোকা এ মন’: অভিনেত্রী তমা মির্জা

Publish : 02:37 AM, 24 September 2026.
‘বোকা আমি, নাকি বোকা এ মন’: অভিনেত্রী তমা মির্জা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নিজের কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন একটি ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন তমা। সেখানে কালো রঙের ওপর বর্ণিল ফুলের নকশা করা পোশাকে দেখা যায় তাঁকে। কপালে ছোট কালো টিপ, কানে দুল আর মুখে মিষ্টি হাসিতে বেশ স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিতে খোলা চুলে বারান্দায় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় তমাকে। সামনে ছিল এক কাপ কফি। স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল ভঙ্গির এসব ছবিই নজর কেড়েছে ভক্তদের।

তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তমার দেওয়া ক্যাপশন ঘিরে। সেখানে তিনি লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

এই ক্যাপশন প্রকাশের পরই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তমার কথার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ ভালোবাসা ও মনের সরলতা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজন লিখেছেন, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

সম্প্রতি অভিনয়ের পাশাপাশি করপোরেট জীবনেও পা রেখে আলোচনায় এসেছেন তমা মির্জা। একের পর এক সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত থাকার মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে চমক তৈরি করেছিলেন তিনি।

এবার তাঁর নতুন ছবি ও আবেগঘন ক্যাপশন ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলেন এই অভিনেত্রী। তবে ক্যাপশনের মাধ্যমে তমা মির্জা ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নাটকের শুটিংয়ের জন্য বুকিং করা হয়েছে ট্রেনের কোচ, জানেন না স্টেশন মাস্টার-সব স্টেশনে টিকিট বিক্রি! শিরোনাম ঝালকাঠি জেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা শিরোনাম ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু শিরোনাম ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নামে বরিশালে মামলা ঘটনায় প্রতিবাদের ঝড় শিরোনাম রাস্তার পাশে কালো পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার শিরোনাম রাজাপুরে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা